ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীর ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বোরহানুজ্জামান আনিসঃ

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

–

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে এই অবরোধ কর্মসূচি চলে টানা তিন ঘণ্টা। ফরিদপুর -বরিশাল মহাসড়কে উপজেলার ভাবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে।

–

শিক্ষার্থীদের দাবি, বিকালে সংগঠনের নারী নেত্রী নগরকান্দা উপজেলার ভবুক দিয়া এলাকার বাসিন্দা বৈশাখী ইসলাম বর্ষাকে এলাকার কিছু লোক হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর তিনি ফেসবুকে লাইভে এসে হামলার বিষয়ে অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে নেমে আসেন এবং ঘটনার বিচার দাবি করেন।

–

অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে রাত ১০টার দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

–

শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীর ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার :