ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

নুরুল ইসলামঃ

‎ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ‎মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বড় ভাই সোলেমান বিশ্বাসের সঙ্গে ছোট ভাই আমির বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমির বিশ্বাস ধারালো অস্ত্র নিয়ে সোলেমান বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।হামলায় সোলেমান বিশ্বাসের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

‎পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগর গান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান। আহত সোলেমান বিশ্বাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আমির বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় এলাকায় বিশৃঙ্খল আচরণ করতেন। তার বিরুদ্ধে আগে থেকেও নানা অভিযোগ ছিল বলে দাবি করেন স্থানীয়রা।

‎ঘটনার পর থেকেই অভিযুক্ত আমির বিশ্বাস পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎ঘটনার বিষয়ে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”

‎ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল পারিবারিক সহিংসতা ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে নসিমন উল্টে চালকের মৃত্যু

error: Content is protected !!

নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :