ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় তরুণীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ, পুলিশের উদ্ধার

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক তরুণীকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসিন্দা মো. জালাল কাজী (৪০) তার মেয়ে রিতু আক্তার (২০)-কে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের শামুন মাতবরের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট সকালে ভুক্তভোগীর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্ত শামুন মাতুব্বর ((২৮), লিপি আক্তার((৪০), নিপা আক্তার (৩২), খোরশেদ মাতুব্বর (৫৮) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা’র একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। সে সময় ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, নির্যাতনের সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। আহতরা হলেন রিতু আক্তার (২০), জালাল কাজি (৪৩), লাইজু আক্তার(৩৩)। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন,” অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”। স্থানীয়দের মতে, এ ধরনের অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

error: Content is protected !!

নগরকান্দায় তরুণীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ, পুলিশের উদ্ধার

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :