ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

প্রতিকী ছবি।

বোরহানুজ্জামান আনিসঃ

ফরিদপুরের নগরকান্দায় ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো দক্ষিণ কাইচাইল গ্রামের ইতালি প্রবাসী সুমন মোল্যার কন্যাদ্বয় নাফিসা আক্তার (৫) ও নাজিফাআক্তার (৩)।

–

সুমন মোল্যার বাবা কালাম মোল্যা জানান, তার ছেলে সুমন মোল্যা ইতালি থাকে। গ্রামের বাড়ি ছেড়ে নগরকান্দা শহরে এসে ছেলের বউ ও নাতনিদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন। ঈদ উদযাপন করার উদ্দেশ্যে শুক্রবার সকালে গ্রামের বাড়ি দক্ষিণ কাইচাইল গ্রামে যান। সেখানে দুই বোন একসঙ্গে বাড়ির পাশে বাগানে খেলা করছিল। খেলা করতে করতে কখন যেন পাশে ডোবার পানিতে পড়ে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী একজন পানিতে দুই বোনের লাশ ভাসতে দেখে চিৎকার দিলে লোকজন এসে তাদের উদ্ধার করে। সাথে সাথে স্বজনেরা নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

–

একসঙ্গে আপন দুই বোনের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

–

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার বলেন, কাইচাইলএলাকা থেকে দুটি শিশুকে নিয়ে এসেছিল হাসপাতালে। আমরা প্রাথমিক ভাবে চিকিৎসা দিতে গেলে বুঝতে পারি শিশু দুটি অনেক আগেই মারা গেছে। ধারণা করা গেছে দু’জনই পানিতে ডুবে মারা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার :