ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় এনসিপির সমন্বয়কের পদত্যাগ

বোরহানুজ্জামান আনিচঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান তার পদ থেকে পদত্যাগ করেছেন। ১৭ আগস্ট (রবিবার) দলীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন ২০২৫ তারিখে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হয়।   কমিটি গঠনের  ক্ষেত্রে তার সাথে   কোনো আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, তাকে অবগত না করেই ওই কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদস্বরূপ তিনি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করছেন এবং একই সঙ্গে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত থাকবেন না। এ বিষয়ে তিনি পদত্যাগপত্রের অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর

error: Content is protected !!

নগরকান্দায় এনসিপির সমন্বয়কের পদত্যাগ

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :