দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোঃ আব্দুল জব্বার ফারুক: নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। পঞ্চম থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি একই প্রতীকে অংশগ্রহণ করেছিলেন। তবে বর্তমানে দলের কোনো পদ না থাকার কারণে এবার স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন। টানা চারবার সংসদ সদস্য থাকার সুবাদে এলাকায় আলমগীর কবিরের শক্ত ভোটব্যাংক রয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থীর জয়ের সমীকরণ জটিল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা। আলমগীর কবির বলেন, “এই এলাকার স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়ন আমার হাত ধরেই হয়েছে। আমার প্রতি মানুষের অগাধ ভালোবাসা রয়েছে। সন্ত্রাস, হুমকি-ধমকিমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে আমার বিজয়ের সম্ভাবনা শতভাগ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই।” আসনটিতে বিএনপির প্রার্থী হলেন আত্রাই উপজেলা সভাপতি শেখ রেজাউল ইসলাম। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান-রতন। শেখ রেজাউল ইসলাম বলেন, “মানুষ দীর্ঘদিন তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করবে।”
মোঃ আব্দুল জব্বার ফারুক:
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। পঞ্চম থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি একই প্রতীকে অংশগ্রহণ করেছিলেন। তবে বর্তমানে দলের কোনো পদ না থাকার কারণে এবার স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন।
টানা চারবার সংসদ সদস্য থাকার সুবাদে এলাকায় আলমগীর কবিরের শক্ত ভোটব্যাংক রয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থীর জয়ের সমীকরণ জটিল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।
আলমগীর কবির বলেন, “এই এলাকার স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়ন আমার হাত ধরেই হয়েছে। আমার প্রতি মানুষের অগাধ ভালোবাসা রয়েছে। সন্ত্রাস, হুমকি-ধমকিমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে আমার বিজয়ের সম্ভাবনা শতভাগ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই।”
আসনটিতে বিএনপির প্রার্থী হলেন আত্রাই উপজেলা সভাপতি শেখ রেজাউল ইসলাম। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান-রতন।
শেখ রেজাউল ইসলাম বলেন, “মানুষ দীর্ঘদিন তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করবে।”