ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা পরিষদের উপনির্বাচন-২০২০

নওগাঁয় ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় আ.লীগ নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত না মেনে রানীনগর উপজেলা পরিষদের উপনির্বাচনে ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল শনিবার এক চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

একই চিঠিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার রানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে  আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফকে মনোনয়ন দেওয়া হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন আবদুর রউফ। দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শনিবার রাতে মফিজ উদ্দীন প্রামাণিককে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া রেজাউল ইসলাম বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মফিজ উদ্দীন প্রামাণিককে সাধারণ সম্পাদক পদসহ সব পদ থেকে বহিষ্কার করে আমাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত

error: Content is protected !!

উপজেলা পরিষদের উপনির্বাচন-২০২০

নওগাঁয় ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় আ.লীগ নেতাকে বহিষ্কার

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
ডেস্ক রিপোর্টঃ :