ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক পুষ্টি বাগান, লাভবান হচ্ছেন স্থানীয়রা

মোঃ আব্দুল জব্বার ফারুকঃ

পারিবারিক পুষ্টি বাগান করে সংসারে নিরাপদ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

নওগাঁর আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের মাগুরাপাড়া এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় সড়কের পাশে অনাবাদি পতিত জমিতে পারিবারিক নিরাপদ পুষ্টি বাগান গড়ে তুলেছেন এলাকাবাসী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

হাতিয়াপাড়া গ্রামের রইছ, রবিউল, মির্জাপুর গ্রামের ফেরদৌস ও ডিজেল জানান, পতিত থাকা দেড় শতাংশ জমিতে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। ফেরোমন ফাঁদ স্থাপনের মাধ্যমে পোকামাকড় দমন করা হয়।

পুষ্টি বাগানে রয়েছে করলা, ঢেঁড়স, কলমি শাক, পুঁইশাক, বরবটি, লাউ, শিম, লাল শাক, মরিচ ইত্যাদি। এছাড়াও বসতভিটার চারপাশে কলা, আম, পেয়ারা, জাম ও লিচুর গাছ লাগানো হয়েছে। পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান থেকে।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছেন।

“বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে এক শতটি করে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা।

তিনি আরও জানান, বসতবাড়ির আঙ্গিনার পাশাপাশি বিশেষ করে যেখানে পতিত জমি রয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক নিরাপদ পুষ্টি বাগান গড়ে তোলা হচ্ছে। পারিবারিক পুষ্টি বাগান পরিবারের নিরাপদ পুষ্টি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন আত্রাই উপজেলার কৃষি কর্মকর্তা তাপস কুমার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

error: Content is protected !!

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক পুষ্টি বাগান, লাভবান হচ্ছেন স্থানীয়রা

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
মোঃ আব্দুল জব্বার ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :