আব্দুল জব্বার ফারুকঃ
নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর আয়োজনে রোববার সকাল ১০ টায় আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মসফিকুর রহমান রাজীব অনুষ্ঠানীক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ডা.মসফিকুর রহমান রাজীব টাইফয়েড জ্বরকে একদি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন,এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তিনি টাইফয়েড টিকাকে অন্তত নিরাপদ ও কর্যকর বলে উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে ডা .মসফিকুর রহমান রাজীব স্বাস্থ্যকর্মী,শিক্ষক, অভিভাবক সহ সকলকে সহযোগিতা করার এবং প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে নিদিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা দান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী নিচে সকলের জন্য টিকা কর্মসূচি চলবে।
এ সময় উপস্থিত ছিলেন,আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী মো.শাহী আলম সোহাগ সহ আর অনেক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুল জব্বার ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 





















