ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধোবাউড়ায় বিভিন্ন জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত

আরিফুল ইসলাম রতনঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও উন্মুক্ত জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের উন্নয়ন এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেনসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জলাশয়ে পর্যাপ্ত পরিমাণ দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হলে একদিকে যেমন মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার বাড়বে, অন্যদিকে স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিল, হাওর, খালসহ উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণেও এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচি সম্পর্কে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, ধোবাউড়ার মৎস্যসম্পদকে আরও সমৃদ্ধ করা, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে উন্মুক্ত জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজননের পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার এ উদ্যোগ বাস্তবায়নের ফলে ধোবাউড়ায় দেশীয় মাছের প্রাপ্যতা বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

error: Content is protected !!

ধোবাউড়ায় বিভিন্ন জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :