ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধোবাউড়ায় বর্ণিল আয়োজনে নজরুল প্রতিযোগিতার সমাপনী

আরিফুল ইসলাম রতনঃ

সাম্য, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তিন দিনব্যাপী আয়োজনে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও নৃত্য প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাদের পরিবেশনায় ফুটে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সাহিত্য ও সৃষ্টিশীলতার নানা দিক।

আয়োজনটি শুধু সাংস্কৃতিক পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের জীবন, সাহিত্য, আদর্শ ও মানবিক দর্শন সম্পর্কে জানার সুযোগ পায়। বিশেষ করে শিশু-কিশোরদের কাছে নজরুলকে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে গান, কবিতা ও সংস্কৃতির একজন প্রাণবন্ত স্রষ্টা হিসেবে তুলে ধরার উদ্যোগটি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা বলেন, নজরুলের সাহিত্য তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে, সাম্য ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হতে এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্ন দেখতে শেখায়। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে নজরুলকে জানার ও তাঁর সৃষ্টিকর্ম বোঝার সুযোগ পেয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং ধোবাউড়া আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবদুল মোতালেবসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় যুব উন্নয়নের মৎস্য প্রশিক্ষণ নিয়ে সনদ বিতরণে অভিযোগ

error: Content is protected !!

ধোবাউড়ায় বর্ণিল আয়োজনে নজরুল প্রতিযোগিতার সমাপনী

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :