দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ধোবাউড়ায় নতুন কার্যালয়ে ফ্রেন্ডস এলিভেনের উদ্বোধন ও দোয়া মাহফিল
আরিফুল ইসলাম রতনঃ ময়মনসিংহের ধোবাউড়ায় নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে ফ্রেন্ডস এলিভেন ধোবাউড়ার কার্যালয়। এ উপলক্ষে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধোবাউড়া হাসপাতাল মোড়ে নতুন কার্যালয়ে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফ্রেন্ডস এলিভেন ধোবাউড়ার প্রধান উপদেষ্টা নয়ন নন্ডল, সভাপতি রফিকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, মাসুদ চৌধুরী ও সাজ্জাদ হোসেন সুজন, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, সহকারী কোষাধ্যক্ষ এরশাদুল হক এবং সম্মানিত সদস্য এএইচ সুমন ও হাতেম আলী উপস্থিত ছিলেন। নতুন কার্যালয়ে সংগঠনের কার্যক্রম আরও সুন্দর ও গতিশীলভাবে পরিচালনার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরিফুল ইসলাম রতনঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে ফ্রেন্ডস এলিভেন ধোবাউড়ার কার্যালয়। এ উপলক্ষে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধোবাউড়া হাসপাতাল মোড়ে নতুন কার্যালয়ে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফ্রেন্ডস এলিভেন ধোবাউড়ার প্রধান উপদেষ্টা নয়ন নন্ডল, সভাপতি রফিকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, মাসুদ চৌধুরী ও সাজ্জাদ হোসেন সুজন, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, সহকারী কোষাধ্যক্ষ এরশাদুল হক এবং সম্মানিত সদস্য এএইচ সুমন ও হাতেম আলী উপস্থিত ছিলেন।
নতুন কার্যালয়ে সংগঠনের কার্যক্রম আরও সুন্দর ও গতিশীলভাবে পরিচালনার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।