দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
২১
বার পঠিত
ধোবাউড়ায় আন-নাজাহ্ বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ
আরিফুল ইসলাম রতনঃ ময়মনসিংহের ধোবাউড়া সদরে আন-নাজাহ্ বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আন-নাজাহ্ বিদ্যানিকেতনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকের উপস্থাপনায় এবং প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম শাহআলমের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র শীল, ধনঞ্জয় সরকার, মনোয়ারা খাতুন, দিলরুবা খাতুন ও মিম সরকার। সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষকরা অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ করেন। অভিভাবকরাও তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম শাহআলম তাঁর বক্তব্যে বলেন, “সৃষ্টিশীল শিক্ষাদানই আমাদের অঙ্গীকার।” তিনি বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক, মানবিক ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, আন-নাজাহ্ বিদ্যানিকেতন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। সমাবেশ শেষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আরিফুল ইসলাম রতনঃ
ময়মনসিংহের ধোবাউড়া সদরে আন-নাজাহ্ বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আন-নাজাহ্ বিদ্যানিকেতনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকের উপস্থাপনায় এবং প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম শাহআলমের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র শীল, ধনঞ্জয় সরকার, মনোয়ারা খাতুন, দিলরুবা খাতুন ও মিম সরকার।
সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষকরা অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ করেন। অভিভাবকরাও তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম শাহআলম তাঁর বক্তব্যে বলেন, “সৃষ্টিশীল শিক্ষাদানই আমাদের অঙ্গীকার।” তিনি বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক, মানবিক ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, আন-নাজাহ্ বিদ্যানিকেতন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। সমাবেশ শেষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।