ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশরাফুদ্দীন আল আজাদ:

বগুড়ার ধুনটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৩০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকাল ৩টায় ধুনট উপজেলার চরধুনট এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চরধুনট একতা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরধুনট মসজিদের পেশ ইমাম মাওলানা খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করতে এসে আমার খুবই ভালো লাগছে। এমন প্রতিটি উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

এ সময় ৩০ জন দুস্থ ও অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরকীয়ার অভিযোগ ও পারিবারিক বিরোধে স্বামীকে বিষ খাইয়ে হত্যার মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

error: Content is protected !!

ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
আশরাফুদ্দীন আল আজাদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি :