ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধুনটে হাতপাখার প্রার্থী চুন্নু’র উপস্থিতিতে ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন

আশরাফুদ্দীন আল আজাদঃ

বগুড়ার ধুনটে ১০নং গোপালনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস উদ্বোধন হয়েছে।

আজ ২৪শে জানুয়ারি শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালনগর ইউনিয়নের ০২নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই এদেশের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন এবং ইসলাম, দেশ ও মানবতার কাঙ্ক্ষিত মুক্তির জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকের একটি বাক্স দেওয়ার জন্য ঘোষণা করেছেন।

আগামীতে ধুনট-শেরপুরকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের মাঝে হাতপাখার প্রার্থী হয়ে এসেছি, তাই দলমত নির্বিশেষে সবাই হাতপাখায় ভোট দিবেন, ইনশাআল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অফিস উদ্বোধন শেষে গোপালনগর ইউনিয়নের ভোটারদের মাঝে হাতপাখার পক্ষে গণসংযোগ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

ধুনটে হাতপাখার প্রার্থী চুন্নু’র উপস্থিতিতে ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন

আপডেট টাইম : ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :