ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশরাফুদ্দীন আল আজাদঃ

বগুড়ার ধুনট থানায় গ্রামবাসীর বিরুদ্ধে এক যুবদল নেতার দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পারলক্ষীপুর গ্রামের কৃষক জাফের মন্ডল, আব্দুল মজিদ প্রামানিক, গৃহবধূ সনি আকতার, রোশনাই খাতুন ও আঞ্জেরা খাতুন।

মানববন্ধনে বক্তারা বলেন পারলক্ষীপুর গ্রামের যুবদল নেতা রাজু আহমেদ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দলীয় প্রভাব বিস্তার করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। মাত্র ৩০ হাজার টাকার ধান কেটে নেওয়ার অভিযোগ এনে মামলায় গ্রামের অসহায় নিরহ কৃষকদের আসামী করা হয়েছে। পুলিশ কোন প্রকার তদন্ত না করেই এ মামলা রেকর্ড করেছে।

মামলা দায়েরের পর রাজু আহমেদ তার লোকজন নিয়ে আসামীদের বাড়িতে বাড়িতে মব সৃষ্টি করে আসামীদের গ্রেফতারের চেষ্টা করেছে। অন্যের জমিতে কাজ করার সময় কৃষি শ্রমিক আব্দুল মজিদকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের সহযোগীতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
আশরাফুদ্দীন আল আজাদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি :