ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন

আশরাফুদ্দীন আল আজাদ:

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর এলাকায় অবস্থিত সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষা ও প্রায় ৩৬ লাখ টাকার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় গোপালনগর গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গোপালনগর পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সোনাইডাঙ্গা জলমহালের ইজারাদার অমূল্য হাওয়ালদার বলেন, সরকারি সকল নিয়ম-কানুন অনুসরণ করে তাদের সমিতি তিন বছরের জন্য সোনাইডাঙ্গা জলমহাল বৈধভাবে ইজারা গ্রহণ করেছে। ইজারা পাওয়ার পর জলমহালের উন্নয়ন, সংস্কার এবং মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কার্যক্রমে প্রায় ৩৬ লাখ টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, “বৈধভাবে ইজারা গ্রহণ করে জলমহলে অর্থ বিনিয়োগ করেছি। আমার বৈধ অধিকার ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আমি শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে চাই এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, তাদের ইজারা নিয়ে একটি পক্ষ জেলা প্রশাসনের কাছে আপিল করলেও তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত শেষে তাদের সমিতিকেই বৈধ ইজারাদার হিসেবে স্বীকৃতি দেয়। তবে পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করে একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে চেষ্টা করে নিজেদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে গোপালনগর পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাওলাদারসহ সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী মৎস্যজীবীরা বৈধ ইজারাদারের অধিকার রক্ষা, জলমহল দখলের অপচেষ্টা বন্ধ, অবৈধ মাছ শিকার রোধ এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান। তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আশরাফুদ্দীন আল আজাদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি :