ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা

কাহালুর মুরইল ইউনিয়নে তিন মনোনয়নপ্রত্যাশীর মতবিনিময় সভা

এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী — অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান ও ফজলে রাব্বি তোহা — একসঙ্গে ধানের শীষের পক্ষে কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় মুরইল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কোরমান আলী। এতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি, মুরইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় তিন মনোনয়নপ্রত্যাশী নেতা তাদের বক্তব্যে বলেন- অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “আমরা সবাই বিএনপি পরিবারের সন্তান। আমাদের লক্ষ্য একটাই—দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয় নিশ্চিত করা। বিএনপি একটি বৃহত্তম দল, এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকা স্বাভাবিক বিষয়। তবে আমাদের প্রতিযোগিতা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য, বিভেদের জন্য নয়।”
অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সকলে তার পক্ষে একসঙ্গে কাজ করব। কাহালু-নন্দীগ্রামের জনগণ আজও ধানের শীষের পক্ষে। তৃণমূলের এই ঐক্যই আগামী নির্বাচনে আমাদের বিজয়ের মূল শক্তি।”
ফজলে রাব্বি তোহা বলেন, “দলের অভ্যন্তরে কোনো ভেদাভেদ নেই, আছে কেবল প্রতিযোগিতা। যেকোনো কাজে অগ্রসর হতে হলে সুস্থ প্রতিযোগিতা প্রয়োজন। আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব, যাতে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের মুক্তি নিশ্চিত করা যায়।”
সভায় বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই হবে বিজয়ের নিশ্চয়তা। এজন্য এখন থেকেই সবাইকে ঘরে ঘরে গিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা

কাহালুর মুরইল ইউনিয়নে তিন মনোনয়নপ্রত্যাশীর মতবিনিময় সভা

আপডেট টাইম : ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :