ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধর্ষণের প্রতিবাদে ও নিপীড়ন বন্ধের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ (পিএবি) ও আলোর কাফেলা সামাজিক সংগঠনের উদ্যোগে সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৯মার্চ রবিবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে তারা এ মানববন্ধন করে।

সরকারি মুড়াপাড়া কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারী ঢালী মো: সুমন, নি:স্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা শাহেল মাহমুদ, একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গোলাম শহিদুল্লাহ, আলোর কাফেলা সামাজিক সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক, প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ(পিএবি) এর সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। ধর্ষণের শিকার নারীদের জন্য মানসিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে। সামাজিক-পারিবারিক শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে হবে। তবেই নারীদের নিপীড়ন ও ধর্ষণ বন্ধ হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

ধর্ষণের প্রতিবাদে ও নিপীড়ন বন্ধের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :