ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দ্রুতই শেষ হবে রেলপথ নির্মাণ কাজ, ২০২৪ সালেই হতে পারে উদ্বোধন -নড়াইলে সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ শেষ হবে। এতে রাজধানীর সঙ্গে সংযুক্ত হবে দক্ষিণ-পশ্চিমের ৯টি জেলা।
মঙ্গলবার (৮ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যা বিশিষ্ট ‘অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন আহমেদ’ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এছাড়া সেনাপ্রধান রেল সংযোগ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক চত্বরে সুধী সমাবেশে যোগ দেন। ছেলেবেলার স্মৃতিচারণ করে সেনাপ্রধান বলেন, করফা গ্রাম আমার পৈত্রিক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে আমি ছিলাম। স্বাধীনতা যুদ্ধে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-সেনাপ্রধানের স্ত্রী সহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এদিকে, নড়াইলের করফা গ্রামের সন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগমনে আনন্দিত নড়াইলবাসী। সেনাপ্রধানকে এক নজর দেখার জন্য ভিড় করেন গ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

দ্রুতই শেষ হবে রেলপথ নির্মাণ কাজ, ২০২৪ সালেই হতে পারে উদ্বোধন -নড়াইলে সেনাবাহিনী প্রধান

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :