ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে এমপি জিল্লুল হাকিমের প্রতি সর্বস্তরের মানুষের আস্থা

-রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের প্রতি সর্বস্তরের মানুষের আস্থা রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশে ও আড্ডায় অভিমত ব্যক্ত করছেন। তারা বলছেন রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের বিকল্প নেই। তিনি দলকে সুসংগঠিত করেছেন এবং এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন।

গত শনিবার (৬ মে) পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এমপি জিল্লুল হাকিমের প্রতি তাদের আস্থার কথাটি জানান দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পক্ষে মাঠ পর্যায়ে জনমত গঠনে ধারাবাহিকভাবে গণসংযোগ ও সভা-সমাবেশে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

জানা যায়, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদারসহ পাংশা উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউপি আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি কলিমহর ইউপির হোসেনডাঙ্গায় মিজানুর রহমান মাস্টার হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতৃবৃন্দকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে দলীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন তিনি। সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে এমপি জিল্লুল হাকিমের প্রতি সর্বস্তরের মানুষের আস্থা

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :