ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০১ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার টাকা।

একই দিন সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিয়ামত মণ্ডলের ঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

এর আগে, ৩০ জুন দুপুর দেড়টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ৩টি অভিযানে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মোট মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে পরিচালিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :