দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলেজানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে বিজিবির টহল দল বিশেষ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১টি এক নলা দেশীয় পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার সুরক্ষা দিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অভিযান চলমান রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলেজানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে বিজিবির টহল দল বিশেষ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১টি এক নলা দেশীয় পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার সুরক্ষা দিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অভিযান চলমান রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।