ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সাবেক এমপির রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জিয়াউর রহমানঃ

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের নথি অনুযায়ী, গতকাল বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় মামলাটি করা হয়। এতে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ২ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৪শ টাকা এবং অস্থাবর সম্পদ ৫৬ লাখ ২৯ হাজার ৩৮টাকা দেখান।

তবে নথি যাচাইয়ে তার নামে স্থাবর সম্পদ ২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ৯১লাখ ২৯ হাজার ৩৮ টাকা পাওয়া যায়।

দুদকের হিসেবে, দায়-দেনা বাদ দিয়ে তার মোট সম্পদ ৩ কোটি ৫লাখ ৩৫ হাজার ৮৩ টাকা। পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮৩ টাকা।

বিপরীতে তার গ্রহণযোগ্য মোট আয় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৪৮টাকা। এতে ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

দুদক জানিয়েছে, সম্পদ বিবরণী যাচাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১ অক্টোবর প্রধান কার্যালয় থেকে মামলা করার অনুমোদন দেওয়া হয়। অভিযোগের সময়কাল ১৯৮৫ সাল থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত।

এ মামলার বাদী দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ। তদন্তে নতুন কোনো সম্পদ বা অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করার কথা নথিতে বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আ’লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেঃ -রাশেদ খান

error: Content is protected !!

দৌলতপুর সাবেক এমপির রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :