ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর ফারিয়ার প্রতিবাদী মানববন্ধনঃ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়া দৌলতপুরে পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বন্ধের দাবিতে দৌলতপুর প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এ কর্মসূচি কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারাদেশের মতো একযোগে পালিত হয়।

সোমবার (১১ মে) সকাল সাড়ে নয়টার সময় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দৌলতপুর বাজার রেলি করেন। এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় তারা অবমূল্যায়ন, অসম্মানজনক আচরণ ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হন।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” হিসেবে আখ্যায়িত না করে তাদের শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা ওষুধ শিল্প ও স্বাস্থ্যখাতে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, নানা সীমাবদ্ধতা ও হয়রানির কারণে তারা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে ফারিয়া দৌলতপুর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে স্লোগান দেন এবং পেশাগত অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

error: Content is protected !!

দৌলতপুর ফারিয়ার প্রতিবাদী মানববন্ধনঃ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :