ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ, জাতীয় সংসদেও আলোচনা

-কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান।

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। শুধু অভিযোগই নয়, দৌলতপুর থানা পুলিশের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছে আলোচনা।

মাদক চোরাচালানসহ দৌলতপুর থানা পুলিশের অপরাধ চিত্রের কথা তুলে ধরে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

এছাড়াও দৌলতপুরে সম্প্রতি ঘটে যাওয়া পীর হত্যা , যুবদল নেতাকে গুলি করে আহত করার ঘটনাসহ নানা অপরাধ চিত্রের ঘটনায় দেশব্যাপী আলোচনা ও সমালোচনার ঝড় বইলেও সে ঝড় নাড়া দেয়নি দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানকে। এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও তিনি রয়েছেন নির্লিপ্ত। আলোচিত এসব ঘটনায় জড়িত কেউ গ্রেফতার বা আটক না হওয়ায় জনমনে দেখা দিয়েছে সংশয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া তথ্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওসি আরিফুর রহমান-এর অবৈধ ঘুষ গ্রহণ যার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, রয়েছে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার। আর তার অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে থানার কর্মরত কয়েকজন এসআই যা জাতীয় সংসদের এমপি’র বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও হোসেনাবাদ এলাকার মহসিন আলী নামে একজন বিএনপি নেতাসহ কয়েকজন অভিযোগকারী জানান, থানায় দায়ের করা অনেক অভিযোগই অর্থ লেনদেন ছাড়া তদন্তের পর্যায়ে এগোয় না এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তার মাধ্যমেই এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আবার টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগও তদন্ত ছাড়াই মামলায় পরিণত হয়।

সম্প্রতি পীর হত্যার ঘটনায় জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ওসির নির্দেশে পুলিশ তাদের গ্রেফতার করছেন না বলে ভূক্তভোগীদের অভিযোগ। এর বাইরেও রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সেবায় অর্থ আদায়ের অভিযোগ। পাশাপাশি জুয়া, মাদক কারবারিদের কাছ থেকে দিন বা মাসিক চুক্তিতে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে একাধিক।

তবে দৌলতপুর থানার ওসিসহ পুলিশের অনিয়ম ও নানা অভিযোগের বিষয়ে সুবিধা গ্রহণকারী একটি মহল অপপ্রচারে ব্যস্ত রয়েছেন। এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন তারা। ব্যক্তিস্বার্থে অভিযোগগুলো আড়াল করার চেষ্টা করছেন বলে ভুক্তভোগীদের জানিয়েছেন। তবে, নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান। তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

ভুক্তভোগী সচেতন মহলের দাবি, দৌলতপুরে বর্তমানের অস্থিতিশীল ও উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থানার অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে

error: Content is protected !!

দৌলতপুর থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ, জাতীয় সংসদেও আলোচনা

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :