ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে পানিবন্দি ৫৫০ পরিবারের পাশে বিজিবি

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে দৌলতপুর উপজেলার চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ২৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়াও চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বন্যাদুর্গত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

বিজিবি জানায়,টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ স্থানীয় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে এসব পরিবারের মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে।

দুর্গত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়।

এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী পেয়ে বন্যাদুর্গত পরিবারের সদস্যরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বন্যার কারণে কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এমন সময়ে বিজিবির খাদ্য সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও বন্যা, শীতসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

error: Content is protected !!

দৌলতপুরে পানিবন্দি ৫৫০ পরিবারের পাশে বিজিবি

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :