ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশায় টানা ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্যেরাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সরজমিনে শনিবার সকাল ৯ টার দিকে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এরমধ্যে শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়েছে, এতে করে তীব্র শীতে রাতে যাত্রী ও চালকরা ভোগান্তি পোহান। বিশেষ করে নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারনে শুক্রবার রাত ১২ টা থেকে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শনিবার সকাল সাড়ে ১০ টা ৪৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। তিনি আরও বলেন, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু গাড়ির সিরিয়াল আছে। আশা করছি খুব দুপুরের মধ্যে যানবাহন গুলো নদী পার হতে পারবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশায় টানা ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :