ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতদিয়ায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

আবুল হোসেনঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে র‍্যালিটি দৌলতদিয়া বাস টার্মিনাল প্রদিক্ষন শেষে জনসভাস্থলে এসে শেষ হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট মিনি টার্মিনাল চত্বরে এ আয়োজন করা হয়।

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি গোলাম মহিউদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির (পশ্চিম) সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. জহির উদ্দিন মৃধা, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী মৃধা, দপ্তর সম্পাদক মো. শেখ আব্দুর রাজ্জাক,জেলা সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, কৃষক ফ্রন্ট সভাপতি মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. সুরুজ আলী খান, ছাত্র ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুবফ্রন্ট সভাপতি মো. মুক্তার হোসেন, শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. মজনু শেখ, মৎস্য ফ্রন্ট সভাপতি মো. হালিম মোল্লা এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. সোহরাফ মোল্লা।

প্রধান অতিথি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, “জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্যা চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

দৌলতদিয়ায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :