ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি মোল্লা জসিমউদ্দিন সাংবাদিকতায় ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মাননায় ভূষিত

কলকাতা অফিসঃ

‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) আম্বেদকার কালচারাল কলেজের তরফে এ সম্মাননা প্রদান করা হয়।

.

ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস সারা দেশজুড়ে পালিত হয় সোমবার (১৪ এপ্রিল)। একই দিনে কলকাতার রাজ্য যুব কেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলঘরে মহাসমারোহে পালিত হয় আম্বেদকারের জন্মদিন। সারা রাজ্যে শতাধিক গুণীজনদের সমাগম ঘটে এই সভাগৃহে । ‘আম্বেদকার কালচারাল কলেজে’র তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয়। এর মধ্যে ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন।

.

জসিমউদ্দিন বর্তমানে রাজ্যের বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকার ‘হাইকোর্ট সংবাদদাতা’ হিসাবে কাজ করছেন। এছাড়া তিনি বিগত ৫ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে ‘বেঞ্চ মেম্বার’ হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। সর্বোপরি কলকাতা হাইকোর্টের ‘নন অ্যাডভোকেট মিডিয়েটর’ হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। জসিমের পিতা প্রয়াত মহম্মদ নুরুল হোদা মোল্লা বিগত ১৯৮৩ সালের জুডিশিয়াল পরীক্ষায় রাজ্যের টপারদের মধ্যে অন্যতম ছিলেন।

.

সংবর্ধনা পেয়ে মোল্লা জসিমউদ্দিন জানান -“যেকোন পুরস্কার কাজের গতিকে আরও বিকশিত করে থাকে। দায়িত্ব বাড়িয়ে দেয়।” উদ্যোক্তা সংগঠনের কর্ণধার দিলীপ বিশ্বাস জানান-” সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উৎসাহিত করাটা আমাদের অন্যতম কর্তব্য”। অনুষ্ঠানে ডক্টর নির্মল মাঝী, পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার, প্রাক্তন জনসংযোগ আধিকারিক শ্রী সমীর গোস্বামী, বাচিক শিল্পী সোনালি কাজি, পরিবেশ প্রেমি পুলিশ অফিসার সমরেন্দু চক্রবর্তী, কবি সেখ আব্দুল জব্বার, স্বপন দত্ত বাউল প্রমুখ উপস্থিত ছিলেন।

.

প্রসঙ্গত মোল্লা জসিমউদ্দিন দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ সম্মাননা প্রাপ্তিতে ‘সময়ের প্রত্যাশা’ পরিবার গর্বিত। এক শুভেচ্ছা বার্তায় সময়ের ‘সময়ের প্রত্যাশা’ সম্পাদক এ. এস. এম মুরসিদ মোল্লা জসিমউদ্দিনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র কলকাতা প্রতিনিধি মোল্লা জসিমউদ্দিন সাংবাদিকতায় ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মাননায় ভূষিত

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
কলকাতা অফিস (ইন্ডিয়া) :