ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আটক

মাহমুদুর রহমান তুরানঃ

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে তাকে কৈজুরি ইউনিয়নের এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ।

সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সম্পাদক হিসেবে আছেন। একই সাথে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কৈজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের আটকে খবরে ফেসবুকে উল্ল্যাস প্রকাশ করে পোস্ট করতে দেখা যায়। সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় জেলা আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়।

কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস খান বলেন, বিগত দিনে এই সিদ্দিক ফকির (সিদ্দিকুর রহমান) বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি জবর দখল করে ঘর উঠিয়ে রেখেছেন।  আওয়ামী লীগের নোমিনেশনে নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। তৎকালীন প্রতিপক্ষ বিএনপি’র মনোনীত আনারস প্রতীকের ক্যান্ডিডেট বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ সহ তার অনুসারীদেরকে মেরে রক্তাক্ত করে। তার লাঠিয়াল ও হেলমেট বাহিনী কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হঠাৎ সেলিমকে নিয়ে নানা অপকর্মে করতেন।

বর্তমানে ইউনিয়ন পরিষদের ১% এর কাজের টাকা সহ বিভিন্ন অনিয়ম করে চলেছেন। বহু মানুষের জমি জবরদখল করে এখনো নিজের কবজায় রেখেছেন। কৈজুরী ইউনিয়নে সবচাইতে নির্যাতিত ব্যক্তি আমি। এছাড়াও সোরহাব হাওলাদার, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, হান্নান খান সহ অনেকেই সিদ্দিকের দ্বারা নির্যাতনের শিকার এবং বহু মিথ্যা মামলার শিকার হয়েছি।

তিনি বলেন, সিদ্দিকের নিজস্ব গোডাউন থেকে উদ্ধারকৃত রোড ডাকাতীর দুই ট্রাক চাল উদ্ধার মামলা, ২মাসের vgd চাল চুরির মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আটক

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :