ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নাইঃ – বিজিএমইএ সভাপতি কাজী মনিরুজ্জামান

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নাম্বার সেক্টরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খন্ড-খন্ড মিছিল নিয়ে আনন্দ উল্লাসে মধ্য দিয়ে সমাবেশ উপস্থিত হন নেতাকর্মীরা।

এতে জনস্রোতে পরিণত হয় সমাবেশস্থল। রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে রূপগঞ্জ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহমেদ, জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, জেলা শ্রমিক দলের সভাপতি আমির হোসেন, আব্দুল মতিনসহ আরও অনেকে।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী আরও বলেন, ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নেই বলেও তিনি জানায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নাইঃ – বিজিএমইএ সভাপতি কাজী মনিরুজ্জামান

আপডেট টাইম : ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :