ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবেঃ -পুতুল

আনিসুর রহমানঃ

“দেশ সুরক্ষিত রাখার একটি মাত্র পথ, সেটি হলো বিএনপি, তাই দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে বলেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্না।

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের নারীরা এখন প্রস্তুত। “নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ গড়ে, তেমনি দেশ গঠনের ক্ষেত্রেও তাদের অবদান অমূল্য। বাংলাদেশের নারীরা এখন পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস রচনার জন্য তৈরি।”

ভবিষ্যৎ রাজনীতি ও উন্নয়নের দিক নির্দেশনা তুলে ধরে পুতুল বলেন, “যদি বিএনপিকে জনগণ বিজয়ী করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে নারীরা মায়ের মতো এমন প্রজন্ম উপহার দেবে যারা হবে দেশের সম্পদ, বোঝা নয়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

উল্লেখ, সমাবেশ শেষে হাজারো নারী সমর্থকদের বিএনপির পক্ষে কাজ করার শপথ করান ফারজানা শারমিন পুতুল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবেঃ -পুতুল

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :