ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের কল্যাণে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিনঃ -আমিনুল হক

ইব্রাহিম হোসেনঃ

অর্ন্তবর্তী সরকারকে এই বছরের ভিতরে একটি দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নানান ষড়যন্ত্র চলছে। তাই দেশ এবং দেশের মানুষের কল্যাণে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিন।

রবিবার (২৩ মার্চ) রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ছয় মাসে আমরা দেখেছি বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসে নাই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে।

এসময়ে সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর ভাবে সংষ্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, যা সবার জন্যই মঙ্গল।

এসময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণ সংষ্কার সম্ভব নয় উল্লেখ করে বলেন,পরিপূর্ণ সংষ্কার ও স্বৈরাচার মুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকার দরকার।
সেই জনগণের সরকারের মাধ্যমেই গত ১৭ বছরের স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পরিপূর্ণ সংষ্কার হবে। দেশ স্বৈরাচার মুক্ত হবে এবং দেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সাথে নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

এসময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী মোঃ নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েতুল হাফিজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ চৌধুরী বকশী সহ মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ এবং সঞ্চালনা করেন বিপ্লবী সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা।

দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

দেশের কল্যাণে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিনঃ -আমিনুল হক

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর :