ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশব্যাপী এসএসসি-দাখিল পরীক্ষা শুরুঃ ১ম দিনে সেনবাগে অনুপস্থিত ৭২

মোহাম্মদ আবু নাছেরঃ

সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলাতেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে সেনবাগ উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৩২ জন। এর মধ্যে ২৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, আর ৭২ জন অনুপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল কঠোর নজরদারি। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রগুলোতে নকল প্রতিরোধে ছিল বিশেষ ব্যবস্থা, যা পরীক্ষার পরিবেশকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করেছে।

এদিকে, পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া। তবে সবার প্রত্যাশা—নিরাপদ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সফলভাবে শেষ হবে এবারের পরীক্ষা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

দেশব্যাপী এসএসসি-দাখিল পরীক্ষা শুরুঃ ১ম দিনে সেনবাগে অনুপস্থিত ৭২

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :