দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহবুবুর রহমান সোহেলঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী ২০২৬) বিকেলে কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে কালিয়াকৈর উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ বিশেষ মোনাজাতের আয়েজন করেন। এ সময় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়ায় অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী ২০২৬) বিকেলে কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে কালিয়াকৈর উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ বিশেষ মোনাজাতের আয়েজন করেন।
এ সময় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়ায় অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।