ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৃষ্টিনন্দন সড়কবাতিতে অনন্য রূপে সাজছে রাজশাহী

রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন কাজ শুরু হয়েছে। ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সড়কে বসানো হবে ২৮৫টি পোল। এরমধ্যে ২৪০টি পোলে দুটি করে মোট ৪৮০ সড়কবাতি এবং ৪০টি পোলে একটি ৪০টি সড়কবাতি বসানো হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন কাজ বাস্তবায়ন হচ্ছে। রাসিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট জানান, প্রথম ধাপে ২ দশমিক ৫ কিলোমিটার সড়কে ৮৭টি পোলে ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাল্ব লাগানো হচ্ছে।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) থেকে প্রথম অংশে সড়কবাতি লাগানো শুরু হয়েছে, ইতোমধ্যে যা দৃশ্যমান হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি অংশে সড়কবাতি লাগানো হবে। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিমমুখি ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ করেছে রাজশাহী সিটি কবর্পোরেশন। সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ এবং ৩২৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘের ফ্লাইওভার নির্মিত হয়েছে।
এদিকে নগর ভবন হতে সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া হয়ে সোনাদিঘী মোড় হয়ে রাণীবাজার বাটার মোড় পর্যন্ত ৯৬টি দৃষ্টিনন্দন পোলে ৯৬টি সড়কবাতি বাসানো কাজ সম্পন্ন হয়েছে। যা আলো ছাড়ানোর অপেক্ষায় রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

দৃষ্টিনন্দন সড়কবাতিতে অনন্য রূপে সাজছে রাজশাহী

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :