ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুস্থদের মাঝে ইউএনও’র ৩শ কম্বল বিতরণ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালিরটেক (হাজার বিঘা কুলনী), ২নং ওয়ার্ডের মধ্য কুলনী (শালেপুর), ৬নং ওয়ার্ডের কুলনী (ভাটিশালেপুর), বাদশার খেয়াঘাট ও মাসুদ খানের হাট এলাকার হতদরিদ্র মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কম্বল পৌঁছে দেওয়া হয়েছে।

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চরের নিম্নআয়ের মানুষ। মাসুদ খানের হাট এলাকার এক উপকারভোগী বলেন, “কয়দিন ধরে যে হাড়কাঁপানো শীত পড়ছে, তাতে পোলাপান নিয়ে খুব কষ্টে ছিলাম। এই কম্বলটা আমাদের অনেক উপকারে আসবে।”

ইউএনও জালাল উদ্দিন বলেন, “সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

দুস্থদের মাঝে ইউএনও’র ৩শ কম্বল বিতরণ

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :