ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্নীতির অভিযোগ ঘিরে বড়ইবাড়ী কলেজে উত্তেজনা

সভাপতি পদ বাতিলের দাবি শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সূত্রে জানা যায়, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম পূর্বে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি পদ দখলে নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে এডহক কমিটির মেয়াদ শেষ হলে পুনরায় সভাপতি পদে থাকার জন্য তিনি উপর মহলে দৌড়ঝাপ শুরু করছেন।

এছাড়া গতকাল স্থানীয় কিছু সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মহড়া দেন বলে অভিযোগ উঠেছে। এতে -শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তারা প্রতিষ্ঠানের কোনো কমিটিতেই দেখতে চান না। মানববন্ধনে বক্তারা বলেন, “একজন দুর্নীতিবাজ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কোনো দুর্নীতিবাজকে এডহক কমিটির সভাপতি হিসেবে চাই না।”

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বাদল হোসেন, জামাল খান, আমজাদ হোসেন, আসিফ সিকদার, আব্দুল আল মামুন, জুবায়ের হাসান, অনিক হোসেন সহ আরও অনেকে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিদের সভাপতি পদে বসানো বন্ধ করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

দুর্নীতির অভিযোগ ঘিরে বড়ইবাড়ী কলেজে উত্তেজনা

আপডেট টাইম : ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :