ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল স্থল বন্দরে আমদানি রফতানি শুরু

সাজেদুর রহমানঃ

টানা ৫ দিন বন্ধ থাকার পর শারদীয় দুর্গাপূজা শেষে বেনাপোল স্থল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভারত থেকে ৯৯ ট্রাক পণ্য আমদানি ও ৩২ ট্রাক পণ্য রফতানি হয়েছে। আমদানি-রফতানি চালু হলেও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বন্দর ও কাস্টমসে তেমন কাজ হয়নি। তবে আগামিকাল রোববার বন্দর ও কাস্টমসে পূর্ণাঙ্গ কাজ হবে। অন্যান্য দিনের মত ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রী যাতায়াত সাভাবিক আছে। রোববার থেকে পূর্ণাঙ্গ কর্ম চাঞ্চল্যতা ফিরে আসবে বন্দরে।

পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচায্য রাজা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে শুক্রবার ভারতে সরকারি ছুটি ছিল। ঠাকুর বিষর্জনের কাজ শুক্রবার শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম আফিস হওয়ায় কার্যক্রম একটু কম হচ্ছে তবে আগামিকাল ঠিক হয়ে যাবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খাঁন বলেন, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়েছে। সকাল থেকে বিকাল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত ৩২ ট্রাক পণ্য রফতানি ও ৯৯ ট্রাক পণ্য আমদানি হয়েছে। রোববার সকাল থেকে বেনাপোল বন্দরে পণ্য লোড আনলোড কার্যক্রম পূর্ণাঙ্গ শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা শেষে বন্দরে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। আগামীকাল রোববার থেকে পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে। কর্ম চাঞ্চল্য হয়ে পড়বে বন্দর ব্যবহারকারীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল স্থল বন্দরে আমদানি রফতানি শুরু

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :