ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনীঃ সদরপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার

হুমায়ুন কবির তুহিনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত অত্যন্ত দুর্গম ও বিচ্ছিন্ন জনপদ দিয়ারার চর ইউনিয়ন পরিদর্শন করেছে যৌথবাহিনী। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বিশেষ টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

নিরাপত্তার চাদরে দুর্গম চরাঞ্চল

ভৌগোলিক কারণে দিয়ারা ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা বরাবরই চ্যালেঞ্জিং। আজ যৌথবাহিনীর একটি শক্তিশালী দল ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে ঘুরে দেখেন। কেন্দ্রগুলোর প্রবেশপথ, ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা ঝুঁকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে যৌথবাহিনীর সদস্যরা স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

চরাঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা রুখতে কঠোর বার্তা প্রদান করেন যৌথ বাহিনী।

উল্লেখ্য, নদীবেষ্টিত এই ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কঠিন হওয়ায় নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যালট পেপার পৌঁছানোর বিষয়গুলো বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে প্রশাসন। যৌথবাহিনীর এই উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনী আমেজ ও স্বস্তি ফিরে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

error: Content is protected !!

দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনীঃ সদরপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :