ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, জীবনে আর কোনো দিন প্রেম করব না

সাদ্দাম হোসেন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

টানা তিন বছর ধরে সিলেটের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো আকাশ মিয়া (২৬) নামে যুবকের। কিন্তু তিনি এখন বেকার হাওয়ায় তিন বছরের প্রেমের ইতি টেনে তাকে ছেড়ে চলে যায় প্রেমিকা সানজু ইসলাম।

বিচ্ছেদের বিষয়টি আকাশ প্রথমে মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে পীর ফতেহ আলীর মাজারে তিন শতাধিক মানুষকে সাক্ষী রেখে ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকাশ মিয়া। গতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে পীর ফতেহ আলীর মাজারে এ ঘটনা ঘটে।

শুধু গোসল করেই থেমে থাকেননি, গোসল শেষে মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা গেছে প্রেমিক আকাশ মিয়াকে।

দুধ দিয়ে গোসলের সেই ভিডিও ও ছবি নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন আকাশ মিয়া। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেই পোস্টে নেটিজেনদের অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

প্রেমিক আকাশ মিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের তরুণী সানজু ইসলামের সঙ্গে পরিচয় হয়। কথা বলতে বলতে ভালো লাগা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময়ের পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

কিন্তু এই প্রেমিক যুগলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা সানজুর ভগ্নিপতি। জানা গেছে, সানজুর দুলাভাইয়ের কারণেই তাদের প্রেম পূর্ণতা পায়নি। প্রথমে শ্যালিকার সঙ্গে আকাশের ফোনালাপ বন্ধ করান তিনি। পরে নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন কার ভগ্নিপতি।

আকাশ আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনও প্রেম করব না। শনিবার দুপুরে পীর ফতেহ আলীর মাজারে গিয়ে দুধ গিয়ে গোসল করি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, জীবনে আর কোনো দিন প্রেম করব না

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
সাদ্দাম হোসেন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :