ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুই বোনকে কুপ্রস্তাব দিয়ে স্কুলের অফিস সহকারী গ্রেপ্তার

একই সঙ্গে দুই বোনকে বিভিন্নভাবে কুপ্রস্তাব ও অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে আসছিলেন আনোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে চারঘাট বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন শুক্রবার বিষয়টি জানাজানি হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া হাইস্কুলের অফিস সহকারী। আর ভুক্তভোগী রাজশাহীর একটি সরকারি কলেজের ছাত্রী।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর কিছু অশ্লীল ছবি তার বড় বোনের হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠায়। এরপর বড় বোনকে তার ছোট বোনের অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। দীর্ঘদিন যাবত তাদের দুই বোনকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেইল করে আসছিলেন আনোয়ার হোসেন।

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় গত বৃহস্পতিবার সকালে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে বিকেলে চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার কলেজছাত্রীর কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেবে বলে হুমকি দিয়ে আসছিল। আসামি বিভিন্ন সময় ওই ছাত্রী ও তার বোনকে কুপ্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করে। এ বিষয়ে বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রী পর্নোগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ চারঘাট বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে গ্রেপ্তারকৃত আসামিকে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

দুই বোনকে কুপ্রস্তাব দিয়ে স্কুলের অফিস সহকারী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :