ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুই দিনে বেনাপোল দিয়ে ‘সন্দেহজনক’ ৬৩ যাত্রীকে ভারতে প্রবেশে বাধা

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে গত দুই দিনে বাংলাদেশি ৬৩ যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। ‘সন্দেহজনক’ যাত্রী হিসেবে তাঁদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আজ রোববার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৯ জন বেনাপোল ইমিগ্রেশনে যান। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায়। একইভাবে গতকাল শনিবার ৫৪ জনকেও ফেরত পাঠানো হয়।

ফেরত পাঠানো যাত্রীরা স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) অনুসারী। পূজা-অর্চনার জন্য তাঁরা ভারতে যাচ্ছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কথা বলতে যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, সন্দেহজনক যাত্রী হিসেবে গত দুই দিনে ৬৩ জনের ইমিগ্রেশন করা হয়নি। তাঁদের বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

error: Content is protected !!

দুই দিনে বেনাপোল দিয়ে ‘সন্দেহজনক’ ৬৩ যাত্রীকে ভারতে প্রবেশে বাধা

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :