ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুই দফা দাবিতে কুড়িগ্রামে ডাক বিভাগের অনির্দিষ্ঠকালের জন্য ধর্মঘট

কাজল ইসলামঃ

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পূর্ণ ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা। একই সাথে তারা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপিও প্রদান করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ ব্যানারে সোমবার (৬ জুলাই) থেকে কুড়িগ্রাম প্রধান ডাকঘরের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

আন্দোলনকারীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সকল ইডি কর্মচারীকে সরকারি বা বিভাগীয় কর্মচারী হিসেবে পূর্ণ স্বীকৃতি প্রদান।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইডি কর্মচারীরা নামমাত্র সম্মানীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ডাক ও আর্থিক সেবা পৌঁছে দিয়ে আসছেন। বর্তমানে তারা দৈনিক গড়ে প্রায় ১৫০ টাকা, অর্থাৎ মাসিক মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা ভাতা পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এই আয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনো তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি বলেও অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ জানান, সারাদেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজারের বেশি ইডি কর্মচারী একই দাবিতে একযোগে আন্দোলনে অংশ নিয়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে পরে আন্দোলনরত কর্মচারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দুই দফা দাবিতে কুড়িগ্রামে ডাক বিভাগের অনির্দিষ্ঠকালের জন্য ধর্মঘট

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
কাজল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম :