শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ
দুই যুগ ধরে এলাকার অসহায়,গরীব,দূস্থদের পাশে রয়েছে পাবনার চাটমোহরের ‘ইয়াকুব আলী ফাউন্ডেশন’। স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতি বছর এলাকার শত শত মানুষকে নানাভাবে সহযোগীতা দিয়ে আসছে। প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে চাটমোহর উপজেলার ৭ শতাধিক গরীব,অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া স্কুল মাঠে ইয়কুব আলী ফাউন্ডেশনের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাউল,ডাউল,তেল,সাবান, সেমাই,গুড়া দুধ,লবন কিসমিসের একটি প্যাকেজ করে বিতরণ করা হয়েছে।
অসহায় রোকেয়া বেগম জানান,ইয়াকুবের দেয়া এই ঈদ উপহার পেয়ে আমরা অনেক খুশী। পরিবারের সবাইকে নিয়ে ভালভাবে ঈদ করতে পারবো। জয়নাল আবেদীন নামে এবং ব্যক্তি জানান, আমরা সারা বছর অপেক্ষায় থাকি ইয়াকুবের এই ঈদের উপহার পাবার জন্য। আল্লাহ তাদের ভাল করবেন। ছকিনা বিবি জানান, ইয়াকুবের দেয়া ঈদের উপহার আমাদের কাছে অনেক বড়। নাতী-পুতি নিয়ে এবছর ভালভাবে ঈদ পালন করতে পারবো।

রোকেয়া,ছকিনাদের মতো শত শত মানুষকে ইয়াকুব আলী ফাউন্ডেশন নানাভাবে দীর্ঘ এক যুগ ধরে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করে আসছে।
ঈদ উপহার বিতরণকালে ইয়াকুব আলী ফাউন্ডেশনর সদস্য আলহাজ্ব আয়নুল হক এবং মোঃ আবুল কাশেম ও মোঃ আবুল হাসান, ক্বারি মো শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, সুজন আলী, শামীম রেজা, আনোয়ার, হামিদুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির কোষাধ্যক্ষ মোঃ আবুল হাসেম জানান, ইয়াকুব আলী ফাউন্ডেশন সকল সময় এলাকার মানুষের পাশে আছে। তাদের বিপদ-আপদে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা চাই এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটুক। তিনি আরও বলেন এই ঈদে ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবার মাঝে ১ কেজি পোলাও চাউল, আধা কেজি ডাউল, চিনি ১ কেজি, ৪’শ গ্রাম সেমাই, ২০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবন, সাবান, আধা লিটার তেল, কিসমিসসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ টি মাদ্রাসায় ৫৩ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি এলাকার আবাসন ব্যবস্থা ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি 























