ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে নোবিপ্রবির দায়িত্বে ড. গোলাম রব্বানী

-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. গোলাম রব্বানী। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ (চার) বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়।

নতুন উপাচার্য নিয়োগের খবরে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা এবং গবেষণামূলক কর্মকাণ্ডের কারণে তাকে একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, অধ্যাপক ড. গোলাম রব্বানী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ (ISWR)-এর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থী শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনায় ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নিয়োগ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা ও প্রত্যাশা দেখা গেছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম রব্বানী শিশু সাহিত্যেও অবদান রেখেছেন। এ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি “নকীব পদক” লাভ করেন। নোবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

error: Content is protected !!

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে নোবিপ্রবির দায়িত্বে ড. গোলাম রব্বানী

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :