ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময়

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

​দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪,৪১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
​নির্বাচনী ফলাফল এক নজরে ​নির্বাচন পরবর্তী প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ডা. জাহিদ হোসেন বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন।

অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিএনপি (ধানের শীষ) ২০৫,১১৮, মোঃ আনোয়ারুল ইসলাম জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা (১৯০,৭০৩), মোঃ রেজাউল হক জাতীয় পার্টি (লাঙ্গল) ২,৬৮৯, মোঃ নূর আলম সিদ্দিক ইসলামী আন্দোলন হাতপাখা ১,৬৫৯।

এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৪০১,১৮৮ এবং ভোট প্রদানের হার ৭৩.৬৩%।

​
​বিজয় নিশ্চিত হওয়ার পর অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন মুঠোফোনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ফলাফল ঘোষণার পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করতেই কান্নায় ভেঙে পড়েন নব নির্বাচিত এই সংসদ সদস্য।

​তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।এই বিজয় জনগণের।

​
​বিজয় ঘোষণার পর থেকে চার উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ডা. জাহিদ হোসেন তাঁর সহধর্মিণীকে সাথে নিয়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয় নেতৃবৃন্দ এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

error: Content is protected !!

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :