দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
১২২
বার পঠিত
দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য বেনাপোল বন্দরে ১৪৬ মেঃ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
সাজেদুর রহমানঃ ভারত থেকে আমদানিকৃত ১৪৫ দশমিক ৭‘শ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টার সময় ভারতের পেট্রাপোল শুল্ক স্টেশন থেকে বিস্ফোরক দ্রব্য বোঝাই ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি করেছেন ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লি: ১৯৪/১৯৬ শ্রীপুরা ইন্ডিয়া। পণ্য চালানটির এলসি নং ০০১২২৫০১০১২০ তারিখ ১৫/১০/২০২৫ কমাশিয়াল ইনভয়েস নং এস এস এস সিপি এল/এক্সপোর্ট /০০৪। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১৪৫ দশমিক ৭‘শ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। বিস্ফোরক দ্রব্য বোঝাই ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্ট মেসার্স নাজমুল এন্ড ব্রাদার্স। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য দ্রুত খালাস যায় সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাজেদুর রহমানঃ
ভারত থেকে আমদানিকৃত ১৪৫ দশমিক ৭‘শ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টার সময় ভারতের পেট্রাপোল শুল্ক স্টেশন থেকে বিস্ফোরক দ্রব্য বোঝাই ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি করেছেন ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লি: ১৯৪/১৯৬ শ্রীপুরা ইন্ডিয়া।
পণ্য চালানটির এলসি নং ০০১২২৫০১০১২০ তারিখ ১৫/১০/২০২৫ কমাশিয়াল ইনভয়েস নং এস এস এস সিপি এল/এক্সপোর্ট /০০৪।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১৪৫ দশমিক ৭‘শ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।
বিস্ফোরক দ্রব্য বোঝাই ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্ট মেসার্স নাজমুল এন্ড ব্রাদার্স।
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য দ্রুত খালাস যায় সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।