ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দিনাজপুর পুলহাটে বিএডিসির যুগ্ম পরিচালকের অফিসে দুদকের অভিযান

মোঃ আমজাদ আলীঃ

দুর্নীতি বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

দিনাজপুর জেলার পুলহাটে সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগে বিএডিসি (সার) এর যুগ্ম পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক খায়রুল বাসার এবং কামরুন নাহার এ অভিযানে অংশ নেন এবং এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তারা ডিলার নিয়োগের রেজুলেশন, ডিলারের তালিকা এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র সংগ্রহ করেন।

দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার জানান, “ডিলার নিয়োগে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএডিসি (সার) এর যুগ্ম পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা ডিলার নিয়োগের আবেদন গ্রহণ করে রেজিস্টার মেইনটেইন না করে ফরোয়ার্ডিং করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে পাঠিয়ে দেন। এখন থেকে সার ডিলার নিয়োগের আবেদন রেজিস্টারভুক্ত করতে বলা হয়েছে।”

এছাড়াও বিএডিসির কৃষি অফিস থেকে সার ও বীজ ডিলার নিয়োগ সংক্রান্ত আরও নথিপত্র সংগ্রহ করে একটি প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিএডিসি (সার) এর যুগ্ম পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, “দুদকের একটি টিম অফিসে এসেছিল। তারা যেসব কাগজপত্র চেয়েছিল সেগুলো তাদের দেয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

দিনাজপুর পুলহাটে বিএডিসির যুগ্ম পরিচালকের অফিসে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
মোঃ আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি :